নতুন বাংলাদেশ গড়ার এই প্রারম্ভক্ষণে নিপীড়নবিরোধী শিক্ষক ঐক্যের পক্ষ থেকে আমরা ১০-১৫ জন শুরু করেছিলাম বিজয় সমাবেশ। বেলা ৩টায়। সেটি শেষ হয় বেলা পৌনে ছয়টায় সহস্রাধিক ছাত্র-জনতার সমাবেশ ও মিছিলের মাধ্যমে।
৩০ বছর পরে আবার শ্লোগান দিয়েছি রাস্তায়। আমি রাজনীতিতে ফিরবো না। ‘সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্র’ আর সামাজিক আন্দোলন নিয়ে থাকবো।
পুরো বাংলাদেশকে না পারি, অন্তত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আমরা এমনভাবে গড়তে চাই, যেখানে থাকবে না পুরনো ধাঁচের অপরাজনীতি। থাকবে না দুর্নীতি। থাকবে না সন্ত্রাস।
যেখানেই কারো অধিকার হরণ হবে, বিপন্ন হবে কোনো নিরীহজন, সেখানে আমি যাবো তাকে প্রটেকশান দেয়ার জন্য। আমি থাকবো ন্যায়ের পক্ষে। রুখে দাঁড়াবো প্রতিটি অন্যায়-অনিয়ম।
আসুন সবাই ঐক্যবদ্ধ হই একটা গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।
৩৬ জুলাই ২০২৪
সন্ধ্যা সাড়ে সাতটা।

মন্তব্য-প্রতিমন্তব্য
Taluqder Al Mahdi: আপনাকে আমাদের ভিসি হিসেবে দেখতে চাই।
Mohammad Mozammel Hoque: আমি কোনো ক্ষমতা নেব না। আমি থাকবো জনতার কাতারে। ‘নিপীড়নবিরোধী ছাত্র-শিক্ষক ঐক্য’ এরকম একটা অরাজনৈতিক সংগঠন করতে পারি।
