৫০ বছরের সম্পর্ক যখন ভেঙে যায় ৫০ সেকেন্ডের অসহনীয় অপ্রিয়তায়, তখন মনে হয় আসলে আমরা শেষ পর্যন্ত একা। বড় একা। নিজের কাছে নিজেকে তখন মনে হয় অপাঙক্তেয়। মনে হয় কত অসহায় আমরা। জীবনের বাস্তবতা কতটা নির্মম, কতটা রুঢ়, কতটা নির্দয়, অনিবার্য!
মাঝে মাঝে এমন হয়, চাইলেও আপনি রক্ষা করতে পারবেন না আপনার প্রিয় কোনো সম্পর্ক। আপনাকে থেমে যেতে হবে। আপনি কোনোভাবেই আর হতে পারবেন না পূর্বের মত গতিময়, স্বাভাবিক।
আততায়ী যখন আপনারই আপনজন, তখন স্নেহ, আত্মসমর্পণই শ্রেয়। বেঁচে থাকাটা অর্থহীন। মৃত্যুতেই সমাধান।
শরীরে হয়তোবা আমরা বেঁচে থাকি একটা জীবন, কিন্তু মননে আমাদের মৃত্যু ঘটে বহুবার। আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায় নিষ্ঠুর হন্তারক। হত্যা করে নির্বিঘ্নে আমাদের নিষ্কলুষ মন, সুন্দর সময়, অতীত স্মৃতি, আবেগের ডায়ালগ।
দিনশেষে আমরা একা। অবশ্যম্ভাবী এই একাকীত্ববোধ। সঙ্গহীনতার এই দুঃসহ যাতনা আমাদেরকে ভাবিয়ে তোলে। বাঁক পরিবর্তন করে জীবনের।
এ’ কারণে হয়তোবা, ফিরতি জোয়ারের মতো, প্রবল ভূমিকম্পের মতো, বজ্রপাতের মতো কিছু অনাকাঙ্ক্ষিত সময় আমাদেরকে নাড়িয়ে দিয়ে যায়। সে না বিপরীত সত্যের বিভ্রান্তি থেকে আমাদেরকে মুক্ত দেয়।
তখন, ভুল করে আমরা মনে করি আমরা হারিয়েছি…! কে জানে লাভ ক্ষতি কোন দিকে কতটুকু…!
