ভালোবাসা মানুষ, অথবা প্রতিনিধি

আপনার ভালোবাসা নারী, ভালোলাগা নারীমাত্রই প্রতিনিধি। আপনার আজন্মলালিত এক মনের মাধবীর। আপনার ভালোবাসা পুরুষ, ভালোলাগা পুরুষমাত্রই প্রতিনিধি। আপনার মনের মধ‍্যে থাকা এক প্রবল পুরুষের।

এই নির্জলা, বিবসনা, রূঢ় কিম্বা আদিম সত্যকে মেনে নিলেই চুকে যায় সব ঝামেলা। আমরা বেঁচে যাই অযাচিত সব আদিখ‍্যেতা হতে। ওভারএক্সপেক্টেশন আর ফ্রাস্ট্রেশান হতে।

ঠিক দশ বছর আগে। এবং আজকে। সেজ আপার শ্বশুরবাড়ি ওয়াহেদপুর, মীরসরাই, চট্টগ্রাম।

না, যেমনটা ভাবছেন তেমনটা না। মিতুলের সাথে আমার সম্পর্ক অম্ল-মধুর। ওভারঅল ভালো। জাস্ট এতটুকু। সম্পর্কের সীমা বজায় রাখা সাপেক্ষ, অধিকার আদায় ও দায়িত্বপালনের মধ‍্যে ভারসাম‍্য বজায় রাখা সাপেক্ষে যে কোনো সম্পর্ক সুস্থভাবে গড়ে উঠে। বেঁচে থাকে নির্মল আনন্দময়তার মাঝে।

বত্রিশ বছর কেটেছে একসাথে, ভাল-মন্দ মিলিয়ে। আলহামদুলিল্লাহ!

মন্তব্য-প্রতিমন্তব্য

Nazir Ahmed: অসাধারণ। আপনি এখনো তরুণ।

Mohammad Mozammel Hoque: আমি তো চেয়েছি আজীবন একজন শ্বেত-শুভ্র, শশ্রুমণ্ডিত, স্বল্পকেশ, জ্ঞানী বয়োবৃদ্ধ হতে। একজন বয়স্ক লোক। সবাই তাকে সম্মান করে। ভালোবাসে। লোকটা নির্মোহ। কিন্তু নয় নির্লিপ্ত। দৃঢ়প্রতিজ্ঞ। আমার মনে হয় আমি এমনটাই হয়েছি বেশ খানিকটা।

Md Nayeem Watto: যাপিত জীবনের অভিজ্ঞতা থেকে যা বুঝলাম–সাংসারিক, দাম্পত্য, পারিবারিক জীবনের সিংহভাগের সুখ-শান্তি নির্ভর করে আর্থিক স্বচ্ছলতা ও শারীরিক সুস্থতার ওপর।

Mohammad Mozammel Hoque: মোটেও না। দাম্পত্য সুখ-শান্তি নির্ভর করে অধিকার ও দায়িত্বপালনের ভারসাম্য’র ওপরে।

Md Shoayeb Reza: একটা প্রশ্ন, লাইফের মিনিংটা কি? অ্যান্ড অফ দ্যা ডে, নিজেই নিজের চোখের সামনে বৃদ্ধ হইয়া যাইতেছি। সুস্থতার দোয়া রইলো আপনাদের জন্য।

Mohammad Mozammel Hoque: আমি আমার এলডারলিনেস-কে এনজয় করি। বয়স আমার কাছ হতে যা নিয়েছে, দিয়েছে তারচেয়ে অনেক বেশি। আলহামদুলিল্লাহ!

লেখাটির ফেইসবুক লিংক

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *