যখন আমার মন খারাপ থাকে তখন কিছু একটা লিখি। অথবা, পড়ালেখা করি। মাঝে মাঝে কোথাও ঘুরতে যাই। এই আশপাশে। একা। কিংবা প্রিয় কারো সাথে। অথবা কারো সাথে লিপ্ত হই তাত্ত্বিক কোনো বিষয়ে গভীর আলাপচারিতায়।
যখন আমি উৎফুল্ল থাকি তখনও আমি ঠিক এই কাজগুলোই করি।
সবচেয়ে বেশি ভালোবাসি স্বপ্ন দেখতে, স্বপ্ন দেখাতে। ভালোবাসতে। ভালোবাসা জাগাতে।
জীবন আসলেই সুন্দর। হোক সময়টা ভালো কিংবা মন্দ। মন্দ সময়ের সৌন্দর্য গভীরতর উপলব্ধিতে। সুখের সময়ের সৌন্দর্য জীবনের ব্যাপ্তিতে।
হে প্রভু, এমনই সজীব রেখো এই অন্তর। এমনি সক্রিয় রেখো জীবনের এই অংশটুকু। যেন বেঁচে থাকি, মননে। হোক মৃত্যু, শরীরের।
