কে তোমার বন্ধু | কে নয় আপনজন

আকর্ষণ হলো টিকিটের মত। যেমন, গেইট পাস। টিকিট লাগে গাড়িতে উঠার জন্য। গেইট পাস লাগে জায়গামত পৌঁছার জন্য। টিকিট আমাদেরকে গন্তব্যে পৌঁছায় না। গেইট পাস হাতে নিয়ে আমরা বসে থাকি না।

সম্পর্কের ক্ষেত্রে আকর্ষণের ভূমিকা বোর্ডিং পাস অথবা টিকিটের মত। সম্পর্কের ভিত্তি আকর্ষণ নয়, সুনির্দিষ্ট অধিকার ও দায়িত্ব। রাইটস এন্ড ডিউটিজ।

শুধু আকর্ষণ ও মধুরতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক, একপাক্ষিক সম্পর্কের মত ঠুনকো।

যে সম্পর্কের মধ্যে নাই কোনো তিক্ততা, কষ্টের আঘাত সয়ে উঠতে পারেনি যে সম্পর্ক, সে সম্পর্ক ভঙ্গুর। টেকসই হতে হলে যে কোনো সম্পর্ককে সৌজন্যতা ও আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠতে হয়।

শুধু সুখের ভাগীদার যে, সে নয় তোমার তেমন বন্ধুজন।

যেখানেই থাকুক, তোমার সুখের সময়ে যে খুশি হয়, দুঃখের সময়ে যে তোমার পাশে এসে দাঁড়ায়, সে-ই তোমার বন্ধুজন। আপন।

কথায় বলে, বিপদে বন্ধুর পরিচয়।

মানুষ চিনতে শেখো। সুখী হবে জীবনে।

লেখাটির ফেইসবুক লিংক

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *