আনলার্নিং কী ও কেন? প্রসঙ্গ: মডার্ন ডে’জ হাইলি এডুকেটেড ফিমেইল পারসন্স অ্যান্ড দেয়ার ফ্যামিলি লাইফ

যৌনশিক্ষার ব্যাপারে পজেটিভ। এমনকি সেটি প্রাক-বয়োসন্ধিকাল হতে হলে ভালো হয়। অথচ, বিয়ে, পরিবার গঠন ও পারিবারিক জীবন নিয়ে কোনো শিক্ষা শিক্ষাক্রমের কোনো পর্যায়েই রাখতে নারাজ। এমন মানসিকতা যারা লালন করেন, এমন ধরনের কথা যারা বলেন, তারা কারা? তাদেরকে চেনেন?

এত এত বড় বড় সব জটিল লেখাপড়া। শিক্ষাক্রম। অথচ এর কোনোটাতেই নাই সমাজের যে ইউনিট তথা পরিবার ব্যবস্থা, সে সম্পর্কে কোনো শিক্ষা।

তারা কারা যারা পরিবার ব্যবস্থাকে ভেঙ্গে দিতে চায়?

তাদেরই গেলানো ভালোবাসাভিত্তিক বায়বীয় সম্পর্ক তথা blue pill আপনার আমার মন-মগজে, সারা শরীরে আছে ছড়িয়ে। we are toxified by every possible way। না, কেউ বাদ নাই।

উচ্চশিক্ষিত লোকজন। তারা কতোকিছু জানে। কত বড় বড় তাদের ডিগ্রী। জ্ঞানের বহর। তারা শুধু জানে না পারিবারিক ব্যবস্থার বেসিক আসপেক্টগুলো সম্পর্কে। কেউ তাদের কখনো বলেনি, তাদের ফুলফিলমেন্ট একচুয়ালি কোথায় নিহিত এবং কীভাবে তা নিশ্চিত করা যায়, সে সম্পর্কে।

ফ্যামিলি লাইফ নিয়ে কথা বলা এখানে রাীতিমতো সামাজিক ও সাংস্কৃতিকভাবে নিষিদ্ধ।

লিভ টুগেদার পার্টির লোকেরা কখনো সরাসরি বলেনি, আমরা তোমাদের ফ্যামিলি সিস্টেম ভেঙ্গে দিবো। ক্যারামবোর্ড খেলার মতো তারা স্ট্রাইক করেছে অন্যদিকে।

কোন দিকে? নাহ, আমি বলবো না। আপনি জানেন। সোশ্যাল কারেক্টনেসের দিকে তাকিয়ে না জানার ভান করছেন, হয়তোবা। নিজেকে নিজে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন।

আমাদের গত সন্ধ্যায় রেকর্ড করা তিন পর্ব আলোচনার এই (২য়) পর্ব শুনলেও আপনার মনে পড়ে যাবে, কারা আমাদের ঐতিহ্যবাহী পারিবারিক ব্যবস্থার গোড়ায় আঘাত হেনে আসছে সেই ষাটের দশক হতে।

এখনকার জেনারেশন, এই আমরা, আমরা এহেন নির্বিচার পাশ্চাত্যকরণের ভিকটিম।

ভিকটিম হিসেবে আমাদের অবস্থা এতটাই শোচনীয়, আমরা বরং মনে করছি, আমরা প্রভূত উন্নতি লাভ করেছি। আমরা বেখেয়াল থেকেছি, কখনো ঝেড়েকেশে বলতে পারিনি, এই দৃশ্যমান উন্নয়নের মূল্য নিয়ে কোনো কথা।

অনেক দেরী হয়ে গেছে। আমাদের ঐতিহ্যবাহী সামাজিক ব্যবস্থার সেন্ট্রাল নার্ভ ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে।

আমাদের এই অনানুষ্ঠানিক আলোচনা এক জনের চেতনাকেও যদি জাগ্রত করতে পারে, মনে করবো হুইসেল ব্লোয়ার হিসেবে আমরা মিনিমালি সাকসেসফুল। সার্থক।

ইউটিউবের সামাজিক আন্দোলন চ্যানেলে এই আলোচনার ১ম ও ৩য় পর্ব পাবেন। এই অংশটুকু যদি পুরোটা শোনেন তাহলে অন্তত ৩য় পর্বটাও শুনবেন। অনুরোধ রইল।

লেখাটির ফেইসবুক লিংক

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *