কাকে ভালোবাসবেন?
ভালোবাসার আনন্দ শুদ্ধতম আনন্দ।
ভালোবাসার চেয়ে বেশি সুখ
নেই আর কিছুতে, এ’জীবনে।
চাইলেই ভালোবাসা যায় না।
ভালোবাসা গড়ে ওঠে।
দালানের গায়ে বেড়ে ওঠা বটবৃক্ষের মতো
অগোচরে, আপন শক্তিতে।
ভালোবাসার সম্পর্ক নয় এমন।
ভালোবাসার সম্পর্ক ইচ্ছেনির্ভর, নিয়ন্ত্রণযোগ্য।
এমনকি, হত্যাযোগ্য।
যে কোনো সম্পর্কের মতো
ভালোবাসার সম্পর্কে থাকে
প্রাপ্তির প্রত্যাশা, দায়িত্বের দায়।
ভালোবাসার মানুষেরা হারিয়ে যায়।
যেতে পারে ভালোবাসার সম্পর্ক,
নষ্ট হয়ে।
ভালোবাসাটুকু রয়ে যায় আমাদের
হৃদয়ের গভীরে,
স্মৃতি হয়ে,
অনাবিল সুখের।
ভালোবাসা আত্মার মতো, অবিনশ্বর।
ভালোবাসার সম্পর্ক গাছের চারার মতো, যত্ননির্ভর।
এসো ভালোবাসি যতদিন বাঁচি,
বাঁচিয়ে রাখি ভালোবাসার প্রতিটি সম্পর্ক।
জীবন মানে ভালোবাসা।
ভালোবাসতে পারার আনন্দ আমাদের সুখের সারাংশ।
ভালোবাসা জীবনের লক্ষণ।
জীবনের অপর নাম ভালোবাসা।
অনাবিল শর্তশরায়েতহীন নি:স্বার্থ ভালোবাসা।
ভালোবাসতে পারা মননশীলতার পরিচায়ক,
সৃষ্টিশীলতার স্বাক্ষর।
ভালোবাসার গূণে মানুষ মানুষ হয়ে উঠে।
ভালোবাসার সেচ দিয়ে গড়ে তোলা যায়
হৃদ্যতার বাগান।
হোক বা না হোক ভালোবাসার সম্পর্ক,
এসো, ভালোবাসি। ভালোবাসি অকৃপণ।
আমাদের শ্লোগান হোক এমন-
বিদ্বেষ নয় কারো প্রতি,
ভালোবাসা আমাদের জীবনচলার নীতি।
(ভালোবাসা বনাম ভালোবাসার সম্পর্ক নিয়ে Shakil এর প্রশ্নের উত্তরে গত পরশুর আলাপ।)
মন্তব্য-প্রতিমন্তব্য
মোহাম্মদ নাফিস মোল্লা: I’m disagreeing in the part that love is not a choice. For me, love is an active force rather than mere passive emotion or attraction. Love is a capability within us which we can captivate, grow or even lose love based on how we choose to live our life. If love is not activity, then it is nothing and if it is an activity then it is a choice. If love wasn’t a choice why we say things like ‘love God, love humanity, love animals’ how can we love God if I can’t choose to love God? How can we love humanity if we don’t choose to love them? Platonic love is also choice. And even when we talk about relationships the attraction might not come from choice but attraction ≠ love, love comes after we make choices.
Mohammad Mozammel Hoque: I have made a distinction, love and the relation of love. What you are talking about is the relation of love, not love in and of itself.
মোহাম্মদ নাফিস মোল্লা: But sir Love is love for something/someone. Love always involves some kind of relation. It could be a personal connection, like romantic or familial love, or an abstract, like love for humanity, nature, or even an idea. Even self-love implies a relationship with oneself. It’s like consciousness, you can’t think of consciousness without thinking of the consciousness of something, just like that you can’t think of love without love for something that is ‘A relation’.
Mohammad Mozammel Hoque: love intends to connect, to develop (relation). so, it is very likely, but not a necessity of love to have practical connection and relational development with the counterpart.
