দর্শনের সাথে বিজ্ঞানের সাদৃশ্য বেশি? নাকি সমাজ বিজ্ঞানের?
এটা ছিল আজকে নির্ধারিত ক্লাস-ডিবেটের টাইটেল। আলোচনা করেছে পাঁচজন স্টুডেন্ট। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিলসফি ডিপার্টমেন্টের অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট।
বিষয়টা আগেই বলে দেওয়া ছিল। চারজন আলোচনা করেছে প্রস্তুতি নিয়ে। একজন প্রস্তুতি ছাড়াই শেষের দিকে বলেছে। প্রত্যেক বক্তার বক্তব্যের পরে ছিল উন্মুক্ত প্রশ্ন-উত্তর।
স্টুডেন্টদের গোপন ব্যালটের রায় অনুসারে যার পারফরম্যান্স তুলনামূলকভাবে বেটার হয়েছে সে পূর্বঘোষণা অনুযায়ী আমার কাছ থেকে নগদ অর্থ পুরস্কার পেয়েছে ৫০০ টাকা।
রুটিন মোতাবেক মনোদর্শন কোর্সের intentionality বিষয়ে আজকের আলোচনা ছিল causal theory। না, কজাল থিওরি নিয়ে আজকের ক্লাসে খুব বেশি আলোচনা হয়নি। ৯০ মিনিট ক্লাসটাইমের বেশিরভাগ সময়ে আমরা এনগেইজ ছিলাম দর্শনের সাথে বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিয়ে বিতর্ক ও আলাপ আলোচনায়।
যেই স্টুডেন্ট ফার্স্ট হয়েছে সে আমার সাথে ওয়াদা করেছে, এখন থেকে সে নিয়মিত ক্লাস করবে এবং প্রতিদিন কমপক্ষে দুই ঘণ্টা করে পড়াশোনা করবে।


মন্তব্য-প্রতিমন্তব্য
Ibrahim Hossain: The topic sounds interesting. Any recorded video?
Mohammad Mozammel Hoque: ছেলেপেলেরা কেউ কেউ হয়তো মোবাইলে ভিডিও রেকর্ড করেছে। সেটা আমার কাছে নাই।
আগামী সপ্তাহে তারা এর ওপরে লেখা জমা দিবে। আমার অন্তত দু’জন সহকর্মীকে দিয়ে তাদের উক্ত বিষয়ে লিখিত আলোচনা পরীক্ষা করে মার্কিং করার জন্য দিবো। এরপর গড়ে যারটা সবচেয়ে ভালো হবে তাকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে। যারা নগদ অর্থ পুরস্কার পেতে আগ্রহী তারা আগামী সপ্তাহে তারা এসাইনমেন্ট/প্রবন্ধ জমা দিবে।
এটি তাদের রেগুলার লেখাপড়ার অতিরিক্ত। কঠিন বিষয়গুলো পড়ার পাশাপাশি কিছু আকর্ষণীয় অথচ তুলনামূলকভাবে সহজ বিষয়ে তাদের ইনকুইজিটিভনেস এবং ক্রিটিকাল থিংকিং গড়ে তোলার জন্য এ ধরনের উদ্যোগ।
Ibrahim Hossain: in assessment literature such practices are known as “Alternative assessment”. It’s heartening to see you practicing such alternative assessment. Such assessment practices have more positive wash back effects than traditional assessment. Keep it up.
Mamunur Rahman Sagor: This is not faring sir! আমাদের সময় এই আইডিয়া কেন এপ্লাই করেননি? আমরাও নাহয় ৫০০ টাকা পুরষ্কার পাবার জন্য তর্কযুদ্ধ করতাম।
Mohammad Mozammel Hoque: হ্যাঁ, স্টুডেন্টদের সাথে খাতির করার চেষ্টা করতেছি, যাতে তাদের মধ্যে মুক্তচিন্তার বিকাশ ঘটে। এবং তারা উৎসাহী হয়। লেখাপড়ামুখী হয়। যে মেয়েটা ফার্স্ট হয়েছে সে এতটা ভালো করবে, সেটা সে নিজেও বুঝতে পারে নাই, আমরাও কেউ ধারণা করি নাই। আশা করি এখন থেকে সে লেখাপড়ায় সিরিয়াস হবে।
Nirjhor Ahammed Plabon: সঠিক উত্তর তো মনে হচ্ছে দর্শনের সঙ্গে সাহিত্য এবং ধর্মের সম্পর্ক বেশি।
Mohammad Mozammel Hoque: হতে পারে। তবে তুমি আমি বা যে কেউ যা-ই মনে করুক না কেন, তিনি কেন সেটা মনে করছেন, সেটার পক্ষে তাকে কিছু শক্তিশালী যুক্তি হাজির করতে হবে। সেটাই হচ্ছে আসল কাজ বা কাজের কাজ। অন্য কথায়, ডুয়িং ফিলসফি।
