যেভাবে আপনি পেয়েছেন কিংবা পাবেন ‘কাপুরুষ’-এর তকমা

কেউ কারো অধিকার হরণ করেছে, এই ধরেন চুরি কিম্বা ডাকাতি …। দারোয়ান ঠেকাইতে পারে নাই। পুলিশ ধরতে পারে নাই। মনে করেন, বিচারকের কারণে অপরাধী সাজাপ্রাপ্ত হয় নাই। খালাস পেয়েছে। এমতাবস্থায় কে দায়ী?

এই ঘটনায় যে ব্যক্তি প্রত্যক্ষভাবে অপকর্মটি করেছে, সে ছাড়া প্রত্যেকে, অর্থাৎ দারোয়ান পুলিশ এবং বিচারক সমানভাবে দায়ী।

অদ্ভূত লাগছে?

এমনই অদ্ভূত লেগেছে আমার গত পোস্ট শেয়ার করতে গিয়ে যেসব নারী ফরোয়ার্ডিং লিখেছেন, কমেন্ট করেছেন, তাদের বেশিরভাগের মন্তব্য পড়ে।

মন্তব্যকারী অধিকাংশ নারীরা বলেছেন, তারা বিবাহিত, এবং তাদের শাশুড়ি, ননদ ও ননাসদের হাতে নির্যাতিত। তাদের স্বামীরা বউ-এর ওপরে হওয়া অত্যাচার ও নির্যাতনকে ঠেকাইতে পারে নাই। তাই তাদের জামাইরা সুপুরুষ নয়। বরং কাপুরুষ।

যাদের স্বামী সুপুরুষ তারা কেউ মন্তব্য করেনি। যারা মন্তব্য করেছেন তাদের একজনও বলেননি, ‘এলিজড এই অপ্রেশানের জন্য নারাীরাই মূলত দায়ী’। পুরুষের ব্যর্থতা বড়জোর দারোয়ান, পুলিশ কিংবা বিচারকের মতো, সেকেন্ডারি লেভেলের। সেই দিক থেকে, গৌণ।

ব্যাপারটা আসলে কী? আপনার কী মত?

লেখাটির ফেইসবুক লিংক

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *