কিছু মানুষ এতটাই প্রিয়, তাদের সান্নিধ্য আমাদেরকে ভুলিয়ে দেয় জীবনের তাবৎ যন্ত্রণা, দুঃখ, কষ্ট, বেদনা। তেমনি প্রিয় একজন। অগ্রজ তিনি। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? তাঁর এই গান শোনেনি, এমন বোধ করি কেউ নেই। এসেছিলেন দু’দিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমাদের এই সবুজ অরণ্যে।
নিজের সন্তানের দেহ হতে প্রতিস্থাপিত লিভার নিয়ে তিনি এখন, এক অর্থে বলা চলে, যাপন করছেন নতুন এক জীবন। চৌধুরী গোলাম মাওলা।
আমরা যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন ইংরেজি সাহিত্য থেকে তিনি ইতোমধ্যে পড়াশোনা শেষ করেছেন। ছাত্রজীবনে ছিলেন চাকসু’র সহ-বার্ষিকী সম্পাদক।
মাওলা ভাই একজন সৃষ্টিশীল ব্যক্তি। গান, কবিতা, আবৃত্তি, প্রতিটি অঙ্গনে তিনি অগ্রগামী। স্বনামধন্য একজন লেখক ও সুরকার। সৃজনশীলতার এক অপূর্ব সমাহার তাঁর মধ্যে।
ভালো থাকুন। সুস্থ থাকুন। সৃজনছন্দে কাটুক আপনার জীবনের প্রতিটি মুহূর্ত।


