কোটাবিরোধী ছাত্রআন্দোলনের সমর্থনে দাঁড়িয়েছিলাম চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে। সমাবেশে হামলা হতে পারে এই আশঙ্কায় আমি ছাড়া আমাদের কোনো সহকর্মী সেখানে গাড়ি নিয়ে যায়নি। আমি সবার আগে সেখানে পৌঁছেছিলাম। সাথে ছিল Shamsun Nahar Mitul ম্যাম এবং আমার আমন্ত্রণে অংশগ্রহণ করা অন্য দু’জন মহিলা সহকর্মী।
সেদিন বক্তৃতা করেছিলাম খুব শক্ত ভাষায়। সেদিনই ইন্টারনেট শাটডাউন হয়ে যাওয়াতে আমাদের প্রোগ্রামটি গণমাধ্যমে প্রচারিত হয়নি।
ব্যক্তিগতভাবে অনুরোধ করা সত্ত্বেও শহরে বসবাসকারী আমার যে সহকর্মী সেই সমাবেশে অংশগ্রহণ করতে অস্বীকার করেছিলেন তিনি এখন চবি কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন। জুলাই আন্দোলনে কার কী ভূমিকা ছিল সেগুলো নিয়ে কথা না বলা এখন পলিটিক্যাল কারেক্টনেসের পরিচয়…! তাই এ’বিষয়ে কথা আর না বাড়াই।
সেদিন ফিজিক্যালি আক্রান্ত হওয়ার এবং আন্দোলন ব্যর্থ হলে পরবর্তীতে চাকরি হারানোর প্রবল ঝুঁকি থাকা সত্ত্বেও ড. Shirin Akter আর Zoshon Ara Joly, তোমরা দু’জন একান্তই সাধারণ শিক্ষক হওয়া সত্ত্বেও বিবেকের তাড়নায় আমার সাথে তোমরা ছাত্রদের আন্দোলনের সমর্থনে প্রেসক্লাবের সামনে রাস্তায় দাঁড়িয়েছিলে। সেদিনকার অসম সাহসী সেই ভূমিকার জন্য (১ম) বর্ষপূর্তিতে আজ তোমাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
প্রফেসর ড. Shamimuddin Khan ভাই না বললে সেদিনকার সেই প্রতিবাদ সমাবেশের খবরটি পেতাম না। ব্যক্তিগতভাবে আমি উনার প্রতি কৃতজ্ঞ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘নিপীড়নবিরোধী শিক্ষক ঐক্য’র ব্যানারে যত আন্দোলন-সংগ্রাম-প্রতিবাদ হয়েছে, তা সবকিছুর তিনি ছিলেন মূল কারিগর।
‘সব অসত্য, অন্যায় আর মিথ্যার বেসাতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চিরদিন চিরকাল’ লিখেছিলাম এক সময়ে ডায়েরীর পাতায়। ছিলাম বিপ্লবী। এখন চুপচাপ। সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে নির্বিবাদী! ‘পোস্টার ও ব্যানার সমগ্র’ বইয়ের মধ্যে একটা পোস্টার আছে, how strong or weak a person is, depends on how much criticism he can withstand.


মন্তব্য-প্রতিমন্তব্য
Habib Ullah: সেই দিন আপনার সাহসী বক্তব্য আজও হৃদয়ে ভাসে। মোবাইল চেক করা হতো বিধায় রেকর্ড করা হয়নি।
Mohammad Mozammel Hoque: আমাকে বক্তব্য সংক্ষিপ্ত করে শেষ করতে বলার পরে আমার রাগ আরো বেড়ে গিয়েছিলো। তারপরও আমি কয়েক মিনিট বলেছি।
Shakil Mia: কিছুদিন আগে একটা পাঠচক্রে গিয়েছিলাম। এডওয়ার্ড সাঈদের Representatives of intellectuals -বিষয়ে। সাঈদ সেখানে বলছেন, বুদ্ধিজীবী হচ্ছেন তারা যারা নিজের ব্যক্তিস্বার্থ না ভেবে দেশ ও সামাজের স্বার্থে বিদ্যমান অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে থাকবে।
তারাই বুদ্ধিজীবী, যারা জানে হয়তো তাদের উপর নিপীড়ন করা হবে, জেল, চাকুরী হারানোর ভয় তবুও তারা ফ্যাসিবাদের বিপক্ষে কথা বলে। আপনারা হচ্ছেন আমার দেখা সত্যিকারের বুদ্ধিজীবীবৃন্দ।
