কতটুকু সমালোচনা সহ্য করতে পারে সেটা থেকে বোঝা যায় কোনো ব্যক্তি বা সংগঠন কতটুকু টেকসই।
আপনারা যারা বিজয়ী হয়েছেন আপনাদের সত্যিকারের বিজয় তখনই হবে যখন আপনারা অতিরিক্ত সুবিধা তো দূরের কথা, কোনো কোনো ক্ষেত্রে প্রাপ্য সুবিধাটুকুও নেবেন না। কাউকে অগ্রাধিকার দেয়ার জন্যে, কিংবা ভুল বোঝাবুঝি থেকে বাঁচার জন্যে।
আপনারা জানেন, তিনটা জিনিসের গরম সহ্য করা কঠিন। অস্ত্রের গরম, টাকার গরম, আর ক্ষমতার গরম।
জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে ছাত্ররাজনীতির সংস্কৃতিতে অনেক ইতিবাচক গুণগত পরিবর্তন ঘটেছে। এর অন্যতম হলো ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক সংস্কৃতির অভূতপূর্ব উন্নয়ন।
তাই, ক্যাম্পাসে সশস্ত্র মারামারি আর কখনো হবে না। সম্প্রতি অনুষ্ঠিত ছাত্রসংসদসমূহের নির্বাচনে বিজয়ীপক্ষের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে ক্যাম্পাসে টেন্ডারবাজি নামক অপসংস্কৃতিরও অবসান ঘটেছে চিরতরে। এ’আমার প্রবল প্রত্যাশা এবং দৃঢ় বিশ্বাস।
তবে, স্বজনপ্রীতি আর আধিপত্য বিস্তৃতির আশঙ্কা রয়ে গেছে। মনে রাখবেন, নিজেদের ইমেজ ধ্বংস করে শুধু চ্যারিটির ওপর ভর করে পার পাওয়া যাবে না। ন্যায় প্রতিষ্ঠা করতে না পারলে আপনাদের সকল অর্জন নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা।
সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে জনপ্রিয়তা ধরে রাখার জন্যে আপনাদেরকে নিতে হবে এন্টি-স্টাবলিশমেন্ট পজিশন। সোজা কথায়, প্রতিটা ইস্যুতে থাকতে হবে সোচ্চার। আন্দোলনে থাকতে হবে সবার আগে।
নিশ্চিত করতে হবে সকল পক্ষের সহাবস্থান। এবং বাকস্বাধীনতা। গড়ে তুলতে হবে সুস্থ বিনোদন সংস্কৃতির ধারা। Ventilation prevents explosion, স্যারের এই কথাটা যদি মনে রাখেন তাহলে উপকৃত হবেন।
আপনাদের জন্য শুভকামনা।
মন্তব্য-প্রতিমন্তব্য
Sharif Mohammad: নিতে হবে এন্টিস্টাবলিশমেন্ট পজিশন।
Mohammad Mozammel Hoque: এন্টি-এস্টাব্লিশমেন্ট পজিশন নিতে হলে স্টাবলিশমেন্টের সুবিধাদি হস্তগত করার লোভ ছাড়তে হবে। এটি কঠিন। কিন্তু সম্ভব। এবং উচিত।
Quazi Tafazzal Hussain: আশা করি নির্বাচিত ছাত্রপ্রতিনিধিবৃন্দ আপনাকে ‘সম্মানিত উপদেষ্টা’ হিসেবে বিবেচনা করবেন।
Mohammad Mozammel Hoque: হক কথা বলা, এটা হল ঈমানী দায়িত্ব। সুতরাং কেউ উপদেষ্টা হিসেবে গণ্য করুক বা না করুক, যতটুকু সহযোগিতা করার সেটা করবো, আর যতটুকু পরামর্শ দেওয়ার সেটা দিবো, ইনশাআল্লাহ।
Faisal Mahmud: যেমনটা বলছিলেন…. সততার পাশাপাশি যোগ্যতার কতটা সংমিশ্রন করতে পারবে এটাই ফ্যাক্ট।
Mohammad Mozammel Hoque: নেতৃত্বের জন্য সততা হলো পরিপূরক গুণ। আর যোগ্যতা হলো মূল শর্ত।
