আমি বুঝি না, ‘চাকসু চাই’ এটা বলতে হবে কেন? এটাও বুঝি না, হল ছাত্রসংসদ ও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সাথে একই দিনে বিশ্ববিদ্যালয়ের সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি নির্বাচন হতে অসুবিধা কী?
সিনেট কি শুধু বাজেট পাশের আনুষ্ঠানিকতার জন্য? অথচ, উচ্চতর ফাংশনাল বডি হিসেবে সিনেটের দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতার বিষয়ে বিশ্ববিদ্যালয় আইনে সুস্পষ্টভাবে বলা আছে।
দেশে আমরা একটা উচ্চকক্ষ চাচ্ছি। অথচ বিশ্ববিদ্যালয়সমূহের উচ্চকক্ষ তথা সিনেট যে অকার্যকর হয়ে আছে তা নিয়ে কারো কোনো কথা নাই। কোনো আলাপ আলোচনা নাই। কোনো দাবী নাই।
মালুম নেহি!
মন্তব্য-প্রতিমন্তব্য
Mohammad Mozammel Hoque: Outcome based education তথা OBE’র এ যুগে সিন্ডিকেটে না হোক অন্ততপক্ষে সিনেটে যদি পাঁচজন নিয়মিত ছাত্রের প্রতিনিধিত্ব থাকে এবং সময় সময় যদি সিনেটের সভা অনুষ্ঠিত হয়, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিধিবদ্ধ ফোরাম হিসেবে সিনেট যদি কার্যকর থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকাণ্ডে ছাত্রদের একটা কার্যকর অংশগ্রহণ বা স্টেইক নিশ্চিত হবে।
কেন এই কাজটি কেউ করতে চায় না, এবং ছাত্ররাও কেন এই দাবি তোলে না, সেটা আমার বুঝে আসে না।
Mohammad Mozammel Hoque: CUCSU’র সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি নির্বাচনের দাবিটাও তোলা উচিত বলে আমি মনে করি। এতে করে নিয়মিত ছাত্রদের মধ্যে নেতৃত্ব গড়ে উঠবে। সিনেটর হিসেবে তাদের মধ্যে দায়িত্বশীলতা তৈরি হবে। সর্বোপরি নামকাওয়াস্তে বছরে একদিন ৩০শে জুন বাজেট অধিবেশনের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রমে, আইন প্রণয়ন ও নানাবিধ কাজে সর্বোচ্চ বিধিবদ্ধ পর্ষদ হিসেবে সিনেট কার্যকর হবে। এটা সবার জন্য সবদিক থেকে ভালো হবে বলে আমি মনে করি।
Ali thanks a lot for sharing the post in your timeline. I didn’t tag you there. that’s why I’m mentioning you here in this comment.
Mahbubul Haque Hasan: সিনেট কি? সেটাই তো জানিনা। বিস্তারিত লেখার অনুরোধ রইলো। রেজিস্টার গ্রাজুয়েট এটাই বা কি? হাজার রকমের প্রশ্ন। ধন্যবাদ।
Mohammad Mozammel Hoque: বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ৩৩ জন, বিশ্ববিদ্যালয় থেকে গ্রেজুয়েশন প্রাপ্তদের মধ্য থেকে ২৫ জন, পাঁচ জন ছাত্র প্রতিনিধি, সরকারের তরফ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে কিছু মনোনীত বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে বিশ্ববিদ্যালয় সিনেট গঠিত হয়। সিন্ডিকেট হল এক্সিকিউটিভ বডি। আর সিনেট হল সিন্ডিকেটের ননএক্সিকিউটিভ হায়ার বডি।
Kasir Uddin: এমন স্মার্ট স্টুডেন্টবান্ধব চিন্তা খুব অল্প মানুষের আছে।
Mohammad Mozammel Hoque: পাঁচজন ছাত্র সিনেট নির্বাচনে প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবার ট্রেন্ড চালু হলে ছাত্রদের মধ্যে সুষ্ঠু ধারায় নেতৃত্ব গড়ে উঠবে।
